Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

সম্পর্কের গল্প

সম্পর্ক, না বলা অনুভূতি আর মানুষের নানা টানাপোড়েন নিয়ে দুই নবাগত পরিচালক সালঙ্কো বন্দ্যোপাধ্যায় ও আনন্দরূপ চট্টোপাধ্যায় তৈরি করেছেন তাঁদের প্রথম ছবি ‘মৌনাক্ষর’।

সম্পর্কের গল্প
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সম্পর্ক, না বলা অনুভূতি আর মানুষের নানা টানাপোড়েন নিয়ে দুই নবাগত পরিচালক সালঙ্কো বন্দ্যোপাধ্যায় ও আনন্দরূপ চট্টোপাধ্যায় তৈরি করেছেন তাঁদের প্রথম ছবি ‘মৌনাক্ষর’। অভিনয়ে সৌম্য মুখোপাধ্যায়, প্রান্তিকা দাস, সুদীপা বসু। চরিত্রদের বিভিন্ন স্তর এই ছবির বাড়তি আকর্ষণ বলে জানালেন নির্মাতারা। সৌম্যর কথায়, ‘আমাদের অনেক কথা বলা হয়ে ওঠে না। ছবির একটি গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে সেই সমস্ত কথা। একজন অভিনেতা হিসাবে সেই অনুভূতিগুলি পর্দায় তুলে ধরা আমার কাছে খুবই আকর্ষণীয় ছিল।’ সৌম্যর চরিত্রের নাম অর্জুন। তাঁর বিপরীতে রয়েছেন প্রান্তিকা। আর সৌম্যর মায়ের ভূমিকায় থাকছেন সুদীপা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ