Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘ভারত-পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ আমি থামিয়েছি’, দাবি ট্রাম্পের

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা শনিবার তিনিই প্রথম বিশ্বের কাছে প্রকাশ করেছিলেন। আজ, সোমবার এই যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘ভারত-পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ আমি থামিয়েছি’, দাবি ট্রাম্পের
  • ১৩ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

ওয়াশিংটন: ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা শনিবার তিনিই প্রথম বিশ্বের কাছে প্রকাশ করেছিলেন। আজ, সোমবার এই যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন হোয়াইট হাউজে সাংবাদিক বৈঠকে দাবি করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পরমাণু যুদ্ধ বন্ধ করে দিয়েছেন তিনিই।  তা না হলে প্রাণ হারাতেন লক্ষ লক্ষ মানুষ।

Advertisement

ট্রাম্প বলেন, ‘আমার প্রশাসন ভারত ও পাকিস্তানের মধ্যে একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে সাহায্য করেছে। আমার ধারণা এটি একটি স্থায়ী যুদ্ধবিরতি।  ভারত ও পাকিস্তান দু’দেশই বিপুল সংখ্যক পারমাণবিক অস্ত্রধারী। আমাদের মধ্যস্থতায় সংঘাতের অবসান ঘটে।’
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে বাণিজ্যের প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, তিনি দু’দেশকে বাণিজ্যের প্রস্তাব দিয়েছিলেন। আর সংঘর্ষ িবরতিতে রাজি না হলে আমেরিকা বাণিজ্য বন্ধ করে দেবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ