Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউ বারাকপুরে চুরি যাওয়া গয়না উদ্ধার

টিফিন কৌটোয় সোনার গয়না ভরে নিয়ে  সপরিবারে নিউ বারাকপুরে শালির বাড়ি বেড়াতে এসেছিলেন নিউটাউনের বাসিন্দা। সেখানেই কৌটো সহ গয়না চুরি গিয়েছিল কয়েক মাস আগে।

নিউ বারাকপুরে চুরি  যাওয়া গয়না উদ্ধার
  • ২০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বরানগর : টিফিন কৌটোয় সোনার গয়না ভরে নিয়ে  সপরিবারে নিউ বারাকপুরে শালির বাড়ি বেড়াতে এসেছিলেন নিউটাউনের বাসিন্দা। সেখানেই কৌটো সহ গয়না চুরি গিয়েছিল কয়েক মাস আগে। তদন্তে নেমে নিউ বারাকপুর থানার পুলিশ দক্ষিণ কলকাতার মহেশতলা থানার ১৬ বিঘা নতুন বস্তি এলাকা থেকে শেখ ইস্রাফিলকে গ্রেফতার করেছে। ধৃতের কাছ থেকে সোনা ও রুপোর গয়নাও উদ্ধার হয়েছে।

Advertisement

রাজারহাট নিউটাউনের বিষ্ণুপুর মাঝেরপাড়ার বাসিন্দা নন্দলাল দাস। তিনি সপরিবারে গত ১৮ জুন নিউ বারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কোদালিয়া তালপুকুর রোডের শালির বাড়ি বেড়াতে এসেছিলেন। বাড়িতে চুরির আশঙ্কা থাকায় টিফিন বক্সের ভিতর সোনা রুপোর গয়না সঙ্গে নিয়ে এসেছিলেন। ১৯ জুন সকালে তাঁরা ভারত সেবাশ্রম সঙ্ঘে যান। দুপুরে শালির বাড়ি ফিরে দেখেন, জানালার গ্রিল কেটে ব্যাগে থাকা সোনা ভর্তি টিফন বক্স চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। পাঁচমাস পর পুলিশ এই চুরির ঘটনায় মহেশতলা থানার ১৬ বিঘা নতুন বস্তি এলাকা থেকে চলতি সপ্তাহে শেখ ইস্রাফিলকে গ্রেফতার করে। তাকে পুলিশ হেপাজতে নিয়ে রবীন্দ্রনগর ও মহেশতলা থানায় অভিযান চালিয়ে চুরি যাওয়া সোনার হার, দুটি সোনার চুড়ি, একটি সোনার লকেট, দু’টি সোনার কানের দুল, এক জোড়া সোনা বাঁধানো শাখা ও পলা ছাড়াও রুপোর প্রায় দশটি সামগ্রী উদ্ধার করে।
অন্যদিকে,  কম দামে সোনা বিক্রির টোপ দিয়ে ডেকে নিয়ে এসে পুলিশ পরিচয়ে টাকা লুটের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পঞ্চসায়র থানা। শেখ আমিনুল আলি নামে ওই অভিযুক্তকে মঙ্গলবার রাতে ধরা হয় দক্ষিণ ২৪ পরগনা থেকে। এই নিয়ে মোট ছ’জনকে গ্রেফতার কর হল। যে গাড়িতে ব্যবসায়ীকে তোলা হয়েছিল তাতে ছিল অভিযুক্ত। ধৃত এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ