টোকিও, ২৩ সেপ্টেম্বর: ভারোত্তোলনে মহিলাদের ৩৯ কেজি বিভাগে রূপো জিতলেন ভারতীয় ওয়েটলিফ্টার। এর আগে অলিম্পিক থেকে দেশকে পদক এনে দিয়েছিলেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা কমনওয়েলথ থেকে চানু এনে দিয়েছিলেন সোনা। বাকি ছিল এশিয়ান গেমস। সেই লক্ষ্য পূরণ করলেন মীরাবাঈ চানু। এর আগে এদিন মোট ১৯৮ কেজি তোলেন চানু। স্ন্যাচে ৮৭ কেজি এবং ক্লিন এন্ড জার্কে ১১১ কেজি ওজন তোলেন তিনি। ২১৫ কেজি তুলে সোনা জিতেছেন উত্তর কোরিয়ার রি সং গাম। ১৯১ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতলেন ইন্দোনেশিয়ার ওয়েটলিফ্টার। ২৮ বছর পর ভারোত্তোলনে ভারতকে পদক এনে দিলেন চানু। এর আগে ১৯৯৮ সালে কারলান মালেশ্বরী রূপো জিতেছিলেন ব্যাঙ্কক এশিয়ান গেমস থেকে।
এর আগে এদিন শুটিংয়ের স্কিটের দলগত বিভাগের ব্রোঞ্জ জিতলেন ভারতের পুরুষ ও মহিলা দল। পাশাপাশি সফ্ট টেনিসে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পান জয় মিনা। তবে শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে পঞ্চম স্থানে শেষ করে পদক হাতছাড়া করলেন শুটার মনু ভাকর।
অন্যদিকে দুরন্ত ছন্দে ছুটছে ভারতের মহিলা হকি দল। এদিন প্রতিপক্ষ থাইল্যান্ডকে ২০-১ গোলে হারাল তারা। এশিয়ান গেমসে প্রত্যেক ম্যাচেই প্রতিপক্ষকে গোলের মালা পরানো যেন অভ্যাসে পরিণত করেছে ভারতীয় মহিলা হকি দল। এর আগে উজবেকিস্তানকে ১৯ গোল এবং ইন্দোনেশিয়াকে ১৭ গোলে উড়িয়ে দিয়েছিল ভারত। এদিন একাই নয় গোল করলেন দীপিকা শেহরাওয়াত। প্রতিযোগিতায় মোট তিন ম্যাচে এক কুড়ি গোল হয়ে গেল এই ভারতীয় ড্র্যাগ ফ্লিকারের।