Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ছিনতাই হওয়া সোনার হার উদ্ধার ৬ ঘণ্টার মধ্যে, ধৃত

৩২টি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতেই খুলে গেল রহস্যের জট! সোনার হার ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার ৬ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করলেন লালবাজারের গোয়েন্দারা।

ছিনতাই হওয়া সোনার হার উদ্ধার ৬ ঘণ্টার মধ্যে, ধৃত
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৩২টি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতেই খুলে গেল রহস্যের জট! সোনার হার ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার ৬ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করলেন লালবাজারের গোয়েন্দারা। ধৃতের নাম রাজা শর্মা। সে মানিকতলা থানা এলাকার বাগমারি রোডের বাসিন্দা। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে একটি সোনার চেইন ও অপরাধে ব্যবহৃত গাড়ি। বৃহস্পতিবার ধৃতকে আদালতে হাজির করে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টা নাগাদ শোভাবাজার এলাকা থেকে বাড়ি ফিরছিলেন রাজারহাটের বাসিন্দা রামজি তেওয়ারি। তিনি একটি গাড়ি ভাড়া করেছিলেন। অভিযোগ, যাত্রাপথে সুযোগ বুঝে চালক গাড়িটিকে একটি অন্ধকার গলিতে ঢুকিয়ে দেয়। রামজিকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে আচমকা তাঁর গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ১১ ফেব্রুয়ারি এই মর্মে উল্টোডাঙা থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ মামলা রুজু করে তদন্তে নামে।
ঘটনার গুরুত্ব বিচার করে লালবাজারের গোয়েন্দা বিভাগের ছিনতাই দমন শাখা তদন্তের ভার নেয়। গোয়েন্দারা প্রথমে অভিযোগকারীর সঙ্গে কথা বলেন। এরপর ঘটনাস্থল ও সংলগ্ন এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। সেখান থেকে অপরাধে ব্যবহৃত গাড়িটিকে চিহ্নিত করা সম্ভব হয়। তবে তদন্তে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ওই গাড়িটিই চারবার হাতবদল হয়েছে। গোয়েন্দারা হাল না ছেড়ে মালিকানা সংক্রান্ত তথ্য যাচাই শুরু করেন। অবশেষে বর্তমান মালিকের সূত্র ধরে ওই গাড়ির চালক রাজা শর্মার পান তদন্তকারীরা।
মাত্র ৬ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে আটক করে পুলিশ। লালবাজার জানিয়েছে, জিজ্ঞাসাবাদের মুখে ধৃত নিজের অপরাধ কবুল করেছে। তার হেপাজত থেকেই উদ্ধার হয় গাড়ি ও ছিনতাই হওয়া সোনার হার। তখন তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ