Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

শেয়ার বাজারে ধস, উবে গেল ১০ লক্ষ কোটি

নির্মলা সীতারামনের ব্যতিক্রমী বাজেট পেশের দিন ধস নামল শেয়ার বাজারে। রবিবার দুপুরে এক সময় ২,৩৭০ পয়েন্ট বা ২.৮৮ শতাংশ পড়ে গিয়েছিল বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক সেনসেক্স।

শেয়ার বাজারে ধস, উবে গেল ১০ লক্ষ কোটি
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: নির্মলা সীতারামনের ব্যতিক্রমী বাজেট পেশের দিন ধস নামল শেয়ার বাজারে। রবিবার দুপুরে এক সময় ২,৩৭০ পয়েন্ট বা ২.৮৮ শতাংশ পড়ে গিয়েছিল বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক সেনসেক্স। তা নেমে আসে ৮০ হাজারের নীচে। শেষ পর্যন্ত ধাক্কা কিছুটা সামাল দেওয়া সম্ভব হলেও বিপুল ক্ষতি হয়েছে লগ্নিকারীদের। দিনের শেষে দেখা যাচ্ছে, বাজার থেকে উবে গিয়েছে লগ্নিকারীদের মোট ১০ লক্ষ কোটি টাকা। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও ধাক্কা খেয়েছে।

Advertisement

রবিবার শেয়ার বাজার বন্ধ থাকে। কিন্তু সাধারণ বাজেটের কারণে এদিন বাজার খুলেছিল। নির্মলার নবম বাজেট ঘিরে নানা প্রত্যাশা ছিল লগ্নিকারীদের। কিন্তু বাজেট ভাষণ যত এগিয়েছে, ততই আশা ভঙ্গের চিত্র স্পষ্ট হয়। যার প্রতিফলন ঘটে শেয়ার সূচকেও। অর্থমন্ত্রী তাঁর এবারের বাজেটে ফিউচারস অ্যান্ড অপশনস-এর মতো ডেরিভেটিভস ট্রেডে করের হার (এসটিটি) বৃদ্ধির প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে হইহই পড়ে যায় দালাল স্ট্রিটে। উদ্বিগ্ন লগ্নিকারীরা মুনাফা ঘরে তুলতে হামলে পড়েন। মুহূর্তের মধ্যে বিএসই-র সূচক সেনসেক্স ২,৩৭০.৩৬ পয়েন্ট পড়ে নেমে আসে ৭৯,৮৯৯.৪২ অঙ্কে। যদিও শেষের দিকে কিছুটা ঘুরে দাঁড়িয়ে বাজার বন্ধ হয় ৮০,৭২২.৯৪ অঙ্কে। যা আগের দিনের তুলনায় ১,৫৪৬.৮৪ পয়েন্ট কম। অন্যদিকে, ৪৯৫.২০ পয়েন্ট পড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক বন্ধ হয়েছে ২৪,৮২৫.৪৫ অঙ্কে।-ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ