Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্টান্টবাজির টানে বীরভূম থেকে কাটোয়ায়, ছ’লাখের বাইক পুলিস হেফাজতে

স্টান্টবাজির টানে বীরভূম থেকে কাটোয়ায়, ছ’লাখের বাইক পুলিস হেফাজতে
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাটোয়া: বীরভূম থেকে কাটোয়ায় এসেছিল বাইক স্টান্টের ভিডিও তুলতে। সেরকমই চার বাইক রাইডারকে আটক করল পুলিস। রাজ্য সড়কে বিপজ্জনক ভাবে স্টান্টবাজি করার দায়ে তাদের বাইকগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রত্যেকের ড্রাইভিং লাইসেন্সও তিনমাসের জন্য সাসপেন্ড করেছে পুলিস। এছাড়া তাদের মোটা অঙ্কের জরিমানাও গুনতে হবে। বা‌঩জেয়াপ্ত হওয়া বাইকগুলি প্রতিটি ৩-৪ লক্ষ টাকা দামের। বাইকের স্টান্টবাজির ভিডিও তুলে সেগুলি ইউটিউবে আপলোড করত ধৃতরা।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন কাটোয়ার ফুলবাগানের কাছে পূর্বস্থলী, বীরভূমের আহমদপুর থেকে জড়ো হয়েছিল এক ঝাঁক বাইক রাইডার। প্রত্যেকেই ইউটিউবে স্টান্টবাজির ভিডিও তৈরি করে। সেদিনও ভিডিও তৈরির নামে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে স্টান্টবাজির ভিডিও তৈরি হচ্ছিল। পুলিস দেখে অনেকেই ছুটে পালিয়ে যায়। চারজন বাইক রাইডারকে আটক করা হয়। কাটোয়ার ট্রাফিক ওসি স্নেহাশিস চৌধুরী বলেন, ইউটিউবে স্টান্টবাজির ভিডিও শ্যুট করছিল। আমরা বাইকগুলি বাজেয়াপ্ত করেছি। 
যাঁরা দামি বাইক নিয়ে স্টান্টবাজির ভিডিও শ্যুট করতে এসেছিল, তারা কেউ পেশায় কাঠমিস্ত্রি। কেউ অন্যের দোকানে কাজ করে। কিন্তু পাঁচ থেকে ছ’ লক্ষ টাকার বাইক নিয়ে স্টান্টবাজিতেই দিন কাটে তাদের। এইসব রাইডারদের জন্য বহু প্রাণ অকালে ঝরে গিয়েছে। দু’ দিন আগেই গুসকরা শহরে এক বাইক চালকের মৃত্যু হয়েছে। পুলিসের পক্ষ থেকে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি পালিত হয় নিয়মিত। তবুও সচেতন হচ্ছে না বাইক চালকরা। রাত হলেই কাটোয়া সহ বিভিন্ন এলাকায় চলে স্টান্টবাজি। তার টানে এক জেলা থেকে অন্য জেলায়ও পাড়িও দেয় তারা। চলে ইউটিউব চ্যানেলে ভিউয়ার্স বাড়ানোর প্রতিযোগিতা। এইসব রাইডারদের বেশিরভাগেরই গোঁফের রেখা বের হয়নি। এরাই প্রাণ হাতে নিয়ে রাস্তায় চালায় স্টান্টবাজি। মডিফায়েড সাইলেন্সার দিয়ে তীব্র আওয়াজ তুলে তা মোবাইলে রেকর্ড করে ভিডিও বানানো হতো। এদের দাপাদাপিতে অতিষ্ঠ শহরের বাসিন্দারা। বিকট আওয়াজে বৃদ্ধ মানুষরা অসুস্থ হয়ে পড়েন। কাটোয়া শহরের এক চিকিৎসক ওই বাইকারদের সঙ্গে মডিফায়েড সাইলেন্সার নিয়ে শব্দ তুলছিল। সেই ভিডিও পুলিসের হাতে এসেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ