Bartaman Logo
১০ জুন, ২০২৬

স্টান্ট, ধৃত ২ ছাত্র

স্টান্ট, ধৃত ২ ছাত্র
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
রাতে শহরের ব্যস্ত রাস্তায় দুই বিলাসবহুল গাড়ির বিপজ্জনক স্টান্ট। গত ৯ ফেব্রুয়ারি ঘটনাটি হায়দরাবাদের আউটার রিং রোডের। অভিযুক্ত দুই পড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিস। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, রাস্তার মাঝে রীতিমতো কুন্ডলী পাকিয়ে ঘুরছে একটি ফরচুনার গাড়ি। একই ভাবে স্টান্ট দেখিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে একটি বিএমডব্লু। পাঁচ লেনের রাস্তায় এরকম বিপজ্জনক স্টান্টবাজি দেখে আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুই ছাত্রকে গ্রেপ্তার করে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ