Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সুতন্দ্রার গাড়ির চালককে নিয়ে ঘটনার পুনঃনির্মাণ   

সুতন্দ্রার গাড়ির চালককে নিয়ে ঘটনার পুনঃনির্মাণ 
 
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানকর: বুধবার পানাগড় দুর্ঘটনাকাণ্ডে ফের পুনঃনির্মাণ করল কাঁকসা থানার পুলিস। এদিন বিকেল ৫টা থেকে দুর্ঘটনায় মৃত ইভেন্ট ম্যানেজার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক রাজদেও শর্মাকে নিয়ে পুনঃনির্মাণ করা হয়। জাতীয় সড়কের উপর প্রায় ২০ কিলোমিটার রাস্তাজুড়ে ঘটনার পুনঃনির্মাণ করে পুলিস। সেখানে রাজদেও শর্মা দেখান, কোথায়, কীভাবে দু’টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছিল এবং সে সময় কী ঘটনা ঘটেছিল। উল্লেখ্য, পুলিস ইতিমধ্যেই অপর গাড়ির চালক ধৃত বাবলু যাদবকে নিয়ে ঘটনার পুনঃনির্মাণ করেছে। এই বিষয়ে আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের এসিপি (কাঁকসা) সুমন জয়সওয়াল বলেন, ঘটনার সবদিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পুনঃনির্মাণ করা হয়েছে। এদিন প্রথমে গলসির ভাসাপুল ও পারাজের মাঝে সেই পেট্রল পাম্পে রাজদেও শর্মাকে নিয়ে যায় পুলিস। সেই রাতে ওই পাম্পে তেল ভরা হয়েছিল।  পুলিস সূত্রে জানা গিয়েছে, তেল ভরার পর বুদবুদ বাইপাসে কোন জায়গায় বাবলু যাদবের গাড়ির সঙ্গে প্রথম টক্কর হয়, তা দেখান রাজদেও। তিনি দাবি করেন, বাইপাস থেকে পানাগড়ে পুরনো জাতীয় সড়ক ঢোকার মুখে বাবলুর গাড়িকে ওভারটেক করে বেরিয়ে যায় তাঁদের গাড়ি। সেখানে দাঁড়িয়ে গাড়ি থেকে নেমে বাবলুর গাড়িটিকে ধরার চেষ্টাও করা হয়। কিন্তু দ্রুতগতিতে বাবলুর গাড়ি পাশ কাটিয়ে বেরিয়ে যায়। ফের পিছু ধাওয়া করে তাঁদের গাড়ি। রাইস মিল রোডে বাবলুর গাড়ি ঢুকতেই পিছন থেকে সুতন্দ্রার গাড়ি বাবলুর গাড়িতে ধাক্কা মারে। রাজদেওর দাবি, দুর্ঘটনার মুহূর্তে সুতন্দ্রার দিকে গাড়ির কাঁচ নামানো ছিল। কখন নামানো হয় তা দেখেননি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ