Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাতমাইল বাজারে আগুনে ভস্মীভূত ২টি দোকান

সাতমাইল বাজারে আগুনে ভস্মীভূত ২টি দোকান
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: বৃহস্পতিবার কাঁথি থানার সাতমাইল বাজারে আগুন লেগে দু’টি বন্ধ দোকান ভস্মীভূত হল। ফলের দোকান ও মনিহারি দোকানে আগুন লাগার ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সাপ্তাহিক দোকানপাট বন্ধ ছিল। আগুনের গ্রাসে ফলের দোকানটি পুড়ে যায়। তার আসবাবপত্র সহ অধিকাংশ জিনিসপত্রই নষ্ট হয়ে গিয়েছে। মনিহারি দোকানের কিছু সামগ্রী পুড়ে নষ্ট হয়ে যায়। প্রথমে ফলের দোকানে আগুন লাগে। তারপর পাশে মনিহারি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন লাগার ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন প্রথমে আগুন আ‌য়঩ত্তে আনার চেষ্টা করেন। পরে কাঁথি ও এগরা থেকে দমকল বাহিনী গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে আসে কাঁথি থানার পুলিসও। 
Advertisement
সম্পর্কিত সংবাদ