Bartaman Logo
১০ জুন, ২০২৬

সুটকেসের ভিতর থেকে উদ্ধার কংগ্রেস নেত্রীর দেহ, হরিয়ানায় শোরগোল

সুটকেসের ভিতর থেকে উদ্ধার কংগ্রেস নেত্রীর দেহ, হরিয়ানায় শোরগোল
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
চণ্ডীগড়, ২ মার্চ ২০২৫: আজ, রবিবার সাতসকালে হরিয়ানার রোহতকে চাঞ্চল্যকর ঘটনা। রোহতকের সাম্পলা এলাকায় একটি সুটকেসের মধ্যে থেকে উদ্ধার হল এক কংগ্রেস নেত্রীর দেহ। ঘটনায় হরিয়ানাজুড়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
Advertisement
মৃতদেহ আবিষ্কারের পর প্রথমেই তরুণীর পরিচয় নিয়ে ধন্দ দেখা দেয়। পরে প্রাথমিক তদন্তের পর পুলিস জানতে পারে মৃতার নাম হিমানি নারওয়াল। তিনি কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলেন। প্রাথমিক তদন্তে ইঙ্গিত তাঁকে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে।
ঘটনায় পুলিস তদন্ত স্বার্থে পাঁচটি দল গঠন করেছে। সূত্রের খোঁজে হিমানির বাড়ি ও সংলগ্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। পাশাপাশি, মৃতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিও পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের আওতায় আনা হয়েছে। এরইমধ্যে ঘটনা প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করেছেন হিমানির মা সবিতা নারওয়াল। তিনি বলেন, "আমার মেয়ে কংগ্রেসের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। দলের লোকজন আমাদের বাড়িতেও আসতো। মনে হচ্ছে, ওর উত্থান দেখেই কেউ তাঁর ক্ষতি করেছে।"
Advertisement
সম্পর্কিত সংবাদ