সংবাদদাতা, দিনহাটা: কুয়াশা বাড়তেই পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে সীমান্ত। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত বরাবর গোরুপাচারের একাধিক প্রচেষ্টা হচ্ছে। শনিবার রাতে ১১টি গোরু সহ এক পাচারকারীকে হাতেনাতে ধরে বিএসএফ। সিতাইয়ের চিত্রকুট সীমান্তে ঘটনাটি ঘটে। অনিল বর্মন নামে পূর্ব সিতাইয়ের এক বাসিন্দাকে আটক করেছে বিএসএফের ৭৮ নম্বর ব্যাটেলিয়ন। গোরু পাচারকারীদের জন্য সমস্যায় পড়ছেন চাষিরাও। সীমান্ত সংলগ্ন চাষের জমি নষ্ট হচ্ছে গোরুপাচারের জন্য। বর্তমান আলু চাষের সময়। সীমান্ত এলাকায় বিঘার পর বিঘা চাষের জমি গোরুর পায়ের চাপায় নষ্ট হচ্ছে। সেজন্য বাসিন্দারাও পাচার রুখতে পদক্ষেপের দাবি করেছেন।
Advertisement
শনিবার রাতে সিতাইয়ের চিত্রকুট সীমান্তে জড়ো হয় ২০ জনের বেশি পাচারকারী। কুয়াশার সুযোগ নিয়ে তারা বাংলাদেশে গোরু পাচারের চেষ্টা করে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বিএসএফ। হঠাৎ বিএসএফ জওয়ানদের দেখে পালাতে থাকে পাচারকারীরা। সেসময় বিএসএফ অনিল নামে এক পাচারকারীকে আটক সহ ১১টি গোরু উদ্ধার করে।
সিতাই সীমান্তে প্রতিনিয়ত গোরুপাচারের প্রচেষ্টা হচ্ছে। দল বেঁধে পাচারকারীরা এসে বাংলাদেশে গোরুপাচারের চেষ্টা করে। সিতাইয়ের বাসিন্দা রাধারানী বর্মন বলেন, আড়াই বিঘা জমিতে আলু লাগানো হয়েছে। কুয়াশার সুযোগে রাতের বেলা পাচারের চেষ্টা হয় সীমান্ত এলাকায়। এতে আলু খেত নষ্ট হয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ারের এক কর্তা বলেন, কুয়াশার সুযোগ নিয়েই পাচারের চেষ্টা হচ্ছে। পাচার রুখতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। সিতাইয়ের চিত্রকুট সীমান্তে গোরুপাচারের চেষ্টার সময় এক ভারতীয় পাচারকারীকে আটক করা হয়েছে। সেইসঙ্গে ১১টি গোরু উদ্ধার করা হয়েছে।