সংবাদদাতা, দিনহাটা: বৃহস্পতিবার রাতে টোটো ও বাইকের সংঘর্ষ হয় সিতাইয়ের নেতাজি বাজারে। এই ঘটনাকে ঘিরে টোটোচালক ও বাইক চালকের মধ্যে বচসা হয়। টোটোচালককে মারধর করা হয়েছে বলে অভিযোগ। বাইকের চালক কোচবিহারের তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার ছেলে কুন্তল বসুনিয়া। যদিও মারধরের কথা অস্বীকার করেছেন সাংসদ। রাস্তার ভুল দিকে টোটোচালক থাকায় সমস্যা হয় বলে সাংসদ দাবি করেন। তাঁর ছেলে বাইক থেকে পড়ে গিয়ে সামান্য জখম হয়েছেন। মারধরে জখম টোটোচালক জিনারুল মিয়াঁ সিতাই ব্লক হাসপাতালে চিকিৎসা করান। মাথার সিটিস্ক্যান করাতে রাতেই তিনি দিনহাটায় পৌঁছন। বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Advertisement
জখম টোটোচালক বলেন, নেতাজি বাজারে টোটো নিয়ে যাচ্ছিলাম। আচমকা একটি বাইক এসে ধাক্কা মারে। বাইক চালক হেলমেট দিয়ে আমার মাথায় আঘাত করেন। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছি। ওই বাইক চালক সাংসদের পুত্র। কোচবিহারের সাংসদ বলেন, দিল্লিতে আছি। ফোনে ঘটনার কথা শুনেছি। টোটোচালক রাস্তার ভুল দিকে ছিলেন।
সেই কারণে ছেলের বাইকের সঙ্গে ধাক্কা লাগে। ছেলে বাইক থেকে মাটিতে পড়ে যায়। ওর হাত-পায়ে আঘাত লেগেছে। সঙ্গে থাকা মোবাইলটিও রাস্তায় পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিজের দোষ ঢাকতে মিথ্যা অভিযোগ করছেন ওই টোটোচালক। যদিও এ নিয়ে কোনওপক্ষই পুলিসের দ্বারস্থ হননি।