সংবাদদাতা, মেখলিগঞ্জ: প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পর এই প্রথম কোচবিহার সফরে এলেন শুভঙ্কর সরকার। শনিবার তিনি সিতাই বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে যান। তার আগে মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে মিলিত হন। সেখানে হাজির ছিলেন আইএনটিইউসির মেখলিগঞ্জ ব্লক সভাপতি জাকির হোসেন। সিতাইয়ে যাওয়ার আগে প্রদেশ কংগ্রেস সভাপতি মাথাভাঙায় একটি পথসভায় যোগ দেন।



