Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

স্থিতিশীল পোপ

খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা স্থিতিশীল। রবিবার এমনটাই জানিয়েছে ভ্যাটিকান। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শনিবারের রাত নিশ্চিন্তে কেটেছে।

স্থিতিশীল পোপ
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
রোম: খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা স্থিতিশীল। রবিবার এমনটাই জানিয়েছে ভ্যাটিকান। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শনিবারের রাত নিশ্চিন্তে কেটেছে। পোপ বিশ্রাম নিচ্ছেন।’ ১৪ ফেব্রুয়ারি থেকে ইতালির রোমের জেমেল্লি হাসপাতালে চিকিৎসাধীন ৮৮ বছরের পোপ। ফুসফুসের জটিল সংক্রমণের পাশাপাশি শরীরে বাসা বেঁধেছে নিউমোনিয়া। সঙ্গে ধরা পড়েছে কিডনির সমস্যা। প্লেটলেটের সংখ্যা কম থাকায় একাধিকবার রক্ত বদল করতে হয়েছে। শুক্রবার প্রবল শ্বাসকষ্টের জেরে পোপকে ভেন্টিলেশনে দিতে হয়েছিল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ