Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সুতাহাটা ও মহিষাদলে তৃণমূলে যোগদান

সুতাহাটা ও মহিষাদলে তৃণমূলে যোগদান
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, সুতাহাটা: বুধবার ইংরেজি নববর্ষের প্রথম দিনে সুতাহাটা ও মহিষাদলে তৃণমূলে যোগ দিলেন ৫০ জনেরও বেশি বিজেপির নেতাকর্মী। তাঁদের মধ্যে বিজেপির পঞ্চায়েত সদস্যও রয়েছেন। বিকেলে সুতাহাটার কুঁকড়াহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির নেতা কর্মীরা ব্লক সভাপতি পার্থ বটব্যালের হাত ধরে তৃণমূলে যোগ দেন। ওই পঞ্চায়েত বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে। ওই অঞ্চলে তৃণমূলের বোর্ড তৈরির সময় ব্যাপক গণ্ডগোল হয়েছিল। ২৩টি আসনের পঞ্চায়েতে বিজেপি পেয়েছিল ১১টি আসন, তৃণমূল ১০টি এবং বামেরা দু’টি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ