Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্থানান্তরিত ভোরের আলো থানা

স্থানান্তরিত ভোরের আলো থানা
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রাজগঞ্জ: রাতারাতি পাল্টে গেল থানার ছবি। ভোরের আলো থানা হয়ে গেল গজলডোবা পুলিস ফাঁড়ি। অন্যদিকে, গজলডোবা থেকে আমবাড়িতে স্থানান্তর করা হল ভোরের আলো থানাকে। শুক্রবার আমবাড়ি পুলিস ফাঁড়িকে রূপান্তরিত করা হয় ভোরের আলো থানায়। উল্লেখ্য, একবছর আগে রাজগঞ্জের গজলডোবা এলাকার মিলনপল্লি ফাঁড়িকে ভোরের আলো থানা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়েছিল গজলডোবার ভোরের আলো থানা। সেই থানাকে ফের রূপান্তরিত করা হল পুলিস ফাঁড়িতে। আমবাড়ি পুলিস ফাঁড়িকে করা হল ভোরের আলো থানা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ