নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরও চারটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিযুক্ত হলেন। বিকাশ ভবনের তরফে জানানো হয়েছে, নদীয়ার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে তপতী চক্রবর্তী, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে জানে আলম, পূর্ব মেদিনীপুরের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে সৌরাংশু মুখোপাধ্যায় এবং হাওড়ার হিন্দি বিশ্ববিদ্যালয়ে নন্দিনী সাহুর নামে সিলমোহর দিয়েছেন আচার্য সি ভি আনন্দ বোস। দপ্তরের তরফে তাঁদের নিয়োগপত্রও পাঠানো হয়েছে। তবে, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের জন্য পাঠানো নামে সই করেননি আচার্য।



