সংবাদদাতা, পতিরাম: নেই স্থায়ী অধ্যাপক, বিল্ডিং ও পরিকাঠামো। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় নানা সমস্যায় জর্জরিত। এবার সেই দূরাবস্থা ঘুঁচবে বলে আশা সব মহলের। বিশ্ববিদ্যালয়ের নতুন স্থায়ী উপাচার্য হিসেবে প্রণব ঘোষের নাম ঘোষণা হতেই এমনই আশা দেখছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে অধ্যাপক, শিক্ষাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসার উজ্জ্বল দাস বলেন, স্থায়ী উপাচার্য আসবেন। বুধবার রাতে উপাচার্যর পদ থেকে দেবব্রত মিত্র দায়িত্ব ছেড়েছেন।
Advertisement
এই বিশ্ববিদ্যালয়ের দুই আমন্ত্রিত অধ্যাপক রাজু পাল ও হরেকৃষ্ণ মণ্ডলের কথায়, বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যা রয়েছে। স্থায়ী অধ্যাপক, নতুন বিষয় চালু থেকে শুরু করে শূন্যপদ পূরণের মতো বিষয় রয়েছে। আশা করছি, স্থায়ী উপাচার্য এসে সেই সমস্যা মেটাবেন। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়নও হবে।
২০২১ সালে তিনটি বিষয়ে পঠনপাঠন শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন হয়নি। তৎকালীন উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায় দায়িত্ব নিয়ে ভাড়া ভবনেই ক্যাম্পাস চালু করেছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন হয়েছে বিভিন্ন জায়গায়। গার্লস কলেজের হস্টেল থেকে পুরসভার ভবনে যেতে চাইলেও পারেনি কর্তৃপক্ষ। অবশেষে সদ্য প্রাক্তন উপাচার্য দেবব্রত মিত্র বালুরঘাট বিএড কলেজের ক্যাম্পাসে চালু করেন অফলাইন ক্লাস। গণিত বিভাগের তৃতীয় সেমেস্টারের পড়ুয়া রিমা মণ্ডলের কথায়, আমরা নানা ধরনের সমস্যায় ভুগছি। স্থায়ী ক্যাম্পাস নেই। নতুন উপাচার্য দায়িত্ব নিয়ে সমস্যাগুলি দ্রুত মেটাবেন, এই আশায় রয়েছি।
বিশ্ববিদ্যালয়ের জন্য বালুরঘাটের মাহিনগরে জমি থাকলেও নানা জটিলতায় সেটি পড়ে রয়েছে। দেবব্রত নতুন বিভাগ চালুর জন্য একাধিকবার রাজ্যকে চিঠি পাঠালেও তা হয়নি। এমনকী স্থায়ী অধ্যাপক, কাউন্সিল সহ কিছুই নেই এই বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিনের মধ্যে প্রণব দায়িত্ব নেবেন। ময়নাগুড়ির বাসিন্দা প্রণব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক। নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলি কতটা মেটাতে পারেন, সেদিকেই তাকিয়ে সব মহল।