Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সেট-এ পরীক্ষার্থী কমল সাড়ে ৩ হাজার

সেট-এ পরীক্ষার্থী কমল সাড়ে ৩ হাজার
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলেজ শিক্ষক এবং গবেষক নিয়োগের লিখিত পরীক্ষা স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট-এ পরীক্ষার্থীর সংখ্যা কমল। এ বছর ৫৮ হাজার ৮৬৭ জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসছেন। গত বছর সংখ্যাটি ছিল ৬১ হাজার ১৮৫। অর্থাৎ প্রায় সাড়ে তিন হাজার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। অনেকেই মনে করছেন, সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ নেট উত্তীর্ণ হলে যেহেতু স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকে, তাই সেদিকেই ঝুঁকছেন অনেকে। পাশাপাশি, এই পরীক্ষা বছরে একাধিকবার হয়। তাই প্রস্তুতি নিয়ে সেগুলিতেই বসতে চাইছেন অনেকে। যদিও শিক্ষামহলের অন্য একটি অংশের মত, প্রার্থীরা সাধারণত দু’টি পরীক্ষাতেই বসে থাকেন। তাই এই যুক্তি খুব একটা জোরালো নয়। কাল, রবিবার সকাল সাড়ে ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে বেলা ১২টা থেকে ২টো পর্যন্ত। সেট-এর প্রশ্নপত্রও খোলা হবে পরীক্ষা হলে। বাড়তি সতর্কতার জন্য প্রশ্নপত্রের ট্রাঙ্কে তালার পরিবর্তে থাকছে পাসওয়ার্ড। কিউআর কোড, অ্যাপ বেসড ট্র্যাকিং সিস্টেম দিয়েও বাড়তি নজরদারির ব্যবস্থা থাকছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ