Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁতুড়িতে দোকানে আগুন লাগার ঘটনায় কর্মচারীর মৃত্যু

সাঁতুড়িতে দোকানে আগুন লাগার ঘটনায় কর্মচারীর মৃত্যু
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: সাঁতুড়ির লেদাসন মোড়ের দোকানে আগুন লাগার ঘটনায় বুধবার রাতে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম প্রদীপ কর্মকার(৫৫)। বাড়ি সাঁতুড়ির ভাগাবাঁধ গ্রামে। তিনি বাঁকুড়ার সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লেদাসন মোড়ের শেষ সীমানায় মিষ্টির দোকানটি রয়েছে। মিষ্টির পাশাপাশি বিভিন্ন তেলেভাজাও তৈরি করা হতো। গত রবিবার সন্ধ্যায় উনুনে আগুন জ্বলছিল। দোকানে একটি গ্যাস সিলিন্ডার রাখা ছিল। দোকানের এক কর্মচারী ওই সিলিন্ডারে পাইপ লাগাতে যান। সেই সময় পাইপ লিক হয়ে গ্যাস দোকানে ছড়িয়ে পড়ে। উনুন থেকে সমস্ত দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে দুই কর্মচারী দগ্ধ হন। দোকানের মালিক চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন বুধবার রাতে প্রদীপের মৃত্যু হয়।
সম্পর্কিত সংবাদ