Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁতুড়ির কৃষ্ণপুর বাজারে ফুড সেফটি দপ্তরের অভিযান

সাঁতুড়ির কৃষ্ণপুর বাজারে ফুড সেফটি দপ্তরের অভিযান
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: বুধবার সাঁতুড়ির কৃষ্ণপুর বাজারে ফুড সেফটি দপ্তরের তরফে অভিযান চালানো হয়। এদিন সাঁতুড়ি থানার পুলিসকে সঙ্গে নিয়ে ফুড সেফটি আধিকারিকরা কৃষ্ণপুর বাজারের বিভিন্ন খাবারের দোকান পরিদর্শন করেন। খাবারের গুণগত মান যাচাই করা হয়। পরিদর্শন টিমের আধিকারিকরা দেখেন, বেশ কয়েকটি দোকানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে খাবার তৈরি করা হচ্ছে। পাশাপাশি খাবারে যে সব মশলা ব্যবহার হচ্ছে, তাও অনেকটাই ক্ষতিকারক বলে আধিকারিকরা অসন্তোষ প্রকাশ করেন। তবে এদিন কোনও দোকানদারকে জরিমানা করা হয়নি। তাঁদের সচেতন করা হয়।
Advertisement
এক ফুড সেফটি আধিকারিক বলেন, বেশ কয়েকজন দোকানদারকে সচেতন করা হয়েছে। তাঁদের নাম খাতায় লিপিবদ্ধ করা হয়েছে। কয়েকদিন পর আবার দোকানগুলি পরিদর্শন করা হবে। সেই সময়েও যদি অবস্থার পরিবর্তন না হতে দেখা যায় তাহলে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ