Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্টুডেন্ট ক্রেডিট কার্ড সর্ম্পকে সচেতন

স্টুডেন্ট ক্রেডিট কার্ড সর্ম্পকে সচেতন
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ: অর্থের অভাবে কোনও ছাত্রছাত্রীর পড়াশোনা বন্ধ হবে না। এই লক্ষ্যে বেশ কয়েক বছর আগেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। কীভাবে এই প্রকল্পের আবেদন জানাতে হয়, সে সম্পর্কে সচেতনতামূলক শিবির হল মালদহ কলেজে। সোমবার জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে ও মালদহ কলেজের ব্যবস্থাপনায় কলেজপড়ুয়াদের সচেতন করা হয়। 
Advertisement
বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাস বলেন, কোনও পড়ুয়ার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানাতে বা লোন পেতে কোনও সমস্যা হলে জেলা বিদ্যালয় পরিদর্শক অফিস সবসময় পাশে থাকবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনের জন্য সর্বোচ্চ ১০ লক্ষ টাকা লোন দেবে রাজ্য সরকার। ঋণ পরিশোধের জন্য বার্ষিক ন্যূনতম সরল সুদে ১৫ বছর সময় পাওয়া যাবে। 
সম্পর্কিত সংবাদ