Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাতদিন ধরে নিখোঁজ

সাতদিন ধরে নিখোঁজ
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বাজারে বেরিয়ে নিখোঁজ ব্যক্তি। সাতদিন পরও মিলছে না খোঁজ। স্বামীর খোঁজে পুলিসের দ্বারস্থ স্ত্রী। বাবার ফেরার অপেক্ষায় দুই নাবালক সন্তানও। নিখোঁজ ব্যক্তির নাম সঞ্জয় মহালদার (৩৬)। বাড়ি হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ভালুকা বাজারে। নিখোঁজ ব্যক্তির স্ত্রী কবিতা দাস মহালদার বলেন, গত ৯ ডিসেম্বর সন্ধ্যা সাতটা নাগাদ ভালুকা বাজারে যাওয়ার নাম করে বেরিয়ে স্বামী আর ফেরেননি। সাতদিন কেটে গেলেও স্বামীর খোঁজ মিলছে না। ভালুকা ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করেছি। ভালুকা ফাঁড়ির ইনচার্জ শ্যাম সুন্দর সাহা বলেন, খোঁজ চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ