সংবাদদাতা, গঙ্গারামপুর: ১৫তম জেলা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল। শনিবার গঙ্গারামপুর শহরের স্টেডিয়াম মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। সাদা পায়রা উড়িয়ে খেলা শুরু হয়। জেলার ২২ টি হাই ও জুনিয়ার মাদ্রাসা অংশগ্রহণ করে জেলা ক্রীড়া প্রতিযোগিতায়। চারটি বিভাগে মোট ৬২টি প্রতিযোগিতা হয় পড়ুয়াদের নিয়ে। ক্রীড়া প্রতিযোগিতায় ছিলেন বিধায়ক রেখা। প্রায় ৪৫০ জন প্রতিযোগী খেলায় অংশ নেয়। গঙ্গারামপুর স্টেডিয়াম মাঠে দীর্ঘদিন বাদে খেলার পরিবেশ ফিরে আসায় খুশি শহরের ক্রীড়া প্রেমীরা। আগামী দিনে স্টেডিয়াম সংস্কার করে বড় ধরনের প্রতিযোগিতা পরিচালনা করুক পুরসভা, দাবি গঙ্গারামপুর মহকুমা বাসিন্দাদের। গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন, আমরা উদ্যোগ নিচ্ছি। জেলার প্রত্যেকটি মাদ্রাসাকে জানিয়েছি, পড়ুয়াদের মাঠমুখী করার উদ্যোগ নিতে।



