Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে জোড়া পরীক্ষা, দিন বদলের আর্জি জানিয়ে উপাচার্যকে চিঠি দিল রাজ্য

তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, ২৮ আগস্টে স্নাতকের দু’টি গুরুত্বপূর্ণ পরীক্ষা ফেলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে জোড়া পরীক্ষা, দিন বদলের আর্জি জানিয়ে উপাচার্যকে চিঠি দিল রাজ্য
  • ২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, ২৮ আগস্টে স্নাতকের দু’টি গুরুত্বপূর্ণ পরীক্ষা ফেলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এ নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ আগেই আপত্তি তুলেছিল। এবার খোদ উচ্চশিক্ষা দপ্তর থেকে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন উপাচার্য শান্তা দত্তকে। তবে, এই চিঠি পেয়ে খুবই ক্ষিপ্ত, বিস্মিত তিনি। সংবাদমাধ্যমের সামনে তিনি তৃণমূল ছাত্র পরিষদ তো বটেই, মুখ্যমন্ত্রীরও রীতিমতো সমালোচনা করেছেন। তিনি এবার প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠান বাতিলের আর্জিই জানিয়েছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশে। প্রসঙ্গত তুলেছেন ল’ কলেজের গণধর্ষণের ঘটনা। তবে, উচ্চশিক্ষা দপ্তরের তরফে বার্তা আসায় তিনি সেটিকে উড়িয়েও দিতে পারেননি। জানিয়েছেন, এ নিয়ে সিদ্ধান্ত নিতে জরুরিকালীন ভিত্তিতে সিন্ডিকেট বৈঠক ডাকতে হবে। তিন মাস আগে এই সময়সূচি অনেককিছু মাথায় রেখে তৈরি করা হয়েছিল। দিন পরিবর্তনের ক্ষেত্রেও সেসব মাথায় রাখতে হবে। তার আগে সূচি বদলের বিষয়ে কোনও নিশ্চয়তা দিতে চাননি তিনি। উচ্চশিক্ষা দপ্তরের বক্তব্য, ছাত্রছাত্রীদের একটি বিপুল অংশের তরফে এই দাবি বিকাশ ভবনে এসেছিল। সে কারণেই বিশ্ববিদ্যালয়কে বিষয়টি ভেবে দেখতে বলা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ