শিক্ষিত বেকারদের সাহায্যে ভরসা প্রকল্প আনছে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, পুরশুড়া: শিক্ষিত বেকারদের সহায়তার জন্য রাজ্য আনছে ‘ভরসা প্রকল্প’। নভেম্বরেই রাজ্য মন্ত্রিসভায় তা অনুমোদন পেতে চলেছে। বৃহস্পতিবার হুগলির পুরশুড়ার সভা থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘আমার যুবক ভাইরা যাঁরা গ্র্যাজুয়েট এবং নন গ্র্যাজুয়েট, আপনাদের জন্য আমরা স্কিমের নাম দিচ্ছি ‘ভরসা’। আগামী ২৩ তারিখ ক্যাবিনেট মিটিংয়ে এই স্কিমের অনুমোদন দেব। জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের মাধ্যমে পাশে দাঁড়াবে সরকার।যাঁরা অন্য কোনো স্কিমে সুযোগ-সুবিধা পাচ্ছেন না, তাঁদের সহায়তার জন্য এই প্রকল্প। তাঁরা যতদিন না চাকরি পাচ্ছেন, পাশে থাকবে সরকার।’ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘পুজোর আগে একসঙ্গে ২০ শতাংশ ডিএ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত পুরনো এবং নতুন সরকারের অনুমোদিত শিক্ষক সহ মোট ৬৩ হাজার সরকারি নিয়োগের ব্যবস্থা হয়েছে। তাছাড়া আইসিডিএস, মিড ডে মিল, হাসপাতালের খাবারের খরচও বাড়ানো হয়েছে।’

Advertisement