Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাতারে রাজ্য সাব জুনিয়ার বালিকা হ্যান্ডবল প্রতিযোগিতা

ভাতারে রাজ্য সাব জুনিয়ার বালিকা হ্যান্ডবল প্রতিযোগিতা
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ভাতারের মাহাচান্দা বিবেকানন্দ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে হয়ে গেল ২০তম রাজ্য সাব জুনিয়ার বালিকা হ্যান্ডবল প্রতিযোগিতা। ১৯ থেকে ২১ মে পর্যন্ত প্রতিযোগিতা চলে। বর্ধমান, নদীয়া, দুই ২৪ পরগনা, সেন্ট্রাল কলকাতা, মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দল অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে জলপাইগুড়ি। বর্ধমানের দল রার্নাস হয়েছে। তৃতীয় হয়েছে উত্তর ২৪ পরগনা ও চতুর্থ স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর। অর্গানাইজড কমিটির সেক্রেটারি সোমনাথ রায় বলেন, অনেক প্রতিভাবান প্রতিযাগী এসেছিলেন। আগামী দিনে মেয়েরা এই খেলার প্রতি আরও উৎসাহী হবে।

Advertisement

আয়োজক কমিটির চেয়ারম্যান বাসুদেব চক্রবর্তী, কনভেনর মিঠুন রায় সহ অন্যান্যরা প্রতিযাগীদের উৎসাহিত করছিলেন। 
উদ্যোক্তরা বলেন, এর আগেও জেলায় এধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। প্রত্যন্ত গ্রামের মেয়েরা খেলায় অংশ গ্রহণ করছে। তাঁদের কোচিং দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রতিযোগীদের নিয়ে ক্যাম্পের আয়োজন করা হয়। আগামী দিনে এই প্রতিযোগিতা আরও জনপ্রিয় করার টার্গেট নেওয়া হয়েছে। এখন অনেকেই মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। তাঁরা যাতে বেশি করে মাঠে আসে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ