Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব রাজ্যের

বাংলায় তৈরি হবে তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয়। কেন্দ্রের কাছে এই প্রস্তাব জমা দিল রাজ্য সরকার।

তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয়  স্থাপনের প্রস্তাব রাজ্যের
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় তৈরি হবে তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয়। কেন্দ্রের কাছে এই প্রস্তাব জমা দিল রাজ্য সরকার। কিন্তু কোথায় হবে এই নতুন কৃষি বিশ্ববিদ্যালয়? রাজ্যে কৃষি বিশ্ববিদ্যালয় দুটি—একটি নদীয়ায় এবং অপরটি কোচবিহারে। নদীয়ার ওই বিশ্ববিদ্যালয়টি দক্ষিণবঙ্গে কৃষির উন্নয়নের লক্ষ্য পূরণ করে। আর উত্তরবঙ্গের জন্য একই কাজ করে কোচবিহারের বিশ্ববিদ্যালয়টি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া প্রভৃতি জেলা রাজ্যের পশ্চিমাঞ্চলে। এই বিস্তীর্ণ খরাপ্রবণ এলাকাতেও গত কয়েকবছরে কৃষিক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে। তাই এবার রাজ্যের এই অঞ্চলেও একটি কৃষি বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাব দিয়েছে রাজ্য। 

Advertisement

গত সপ্তাহে রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল দিল্লিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকটি হয় শিবরাজের বাসভবনে। সেখানে রাজ্যের তরফে একগুচ্ছ প্রস্তাব দেওয়া হয়। তার মধ্যেই রয়েছে রাজ্যে তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবটি। সমস্ত প্রস্তাব খতিয়ে দেখেই ইতিবাচক পদক্ষেপ করার আশ্বাস দেন চৌহান। কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন সময়সাপেক্ষ হলেও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রের ছাড়পত্র পেলে রাজ্যের দেওয়া জমিতে কেন্দ্রীয় খরচে এই বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠবে বলে সরকারি সূত্রের খবর। একইসঙ্গে মেদিনীপুরের বাদাম গবেষণা কেন্দ্রের উন্নয়নের পাশাপাশি পশ্চিমবঙ্গে কৃষি গবেষণার সুযোগ বৃদ্ধিরও আরজি জানিয়েছে রাজ্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ