Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

১ জুন থেকে রাজ্য পুলিশের এসআই, এএসআই ও কনস্টেবল বদলির পোর্টাল ফের খুলছে

ভোট মিটতেই রাজ্য পুলিশের এসআই, এএসআই, কনস্টেবল—সবার জন্য সুখবর!  দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে পুলিশকর্মীদের অনলাইনে বদলির আবেদন করার পোর্টাল খুলতে চলেছে।

১ জুন থেকে রাজ্য পুলিশের এসআই, এএসআই ও কনস্টেবল বদলির পোর্টাল ফের খুলছে
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট মিটতেই রাজ্য পুলিশের এসআই, এএসআই, কনস্টেবল—সবার জন্য সুখবর!  দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে পুলিশকর্মীদের অনলাইনে বদলির আবেদন করার পোর্টাল খুলতে চলেছে। ১ জুন থেকে এই পোর্টাল ৩০ জুন পর্যন্ত খোলা থাকবে। এই ৩০ দিনে চাইলে, রাজ্য পুলিশের কর্মীরা পছন্দমতো বাড়ির কাছের জেলাতে বদলির আবেদন জানাতে পারবেন। 

Advertisement

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই পোর্টাল বন্ধ থাকায় রাজ্য পুলিশের নীচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। বিষয়টি অজানা নয় নতুন সরকারের। তাই দ্রুত এই পোর্টাল খোলার নির্দেশ দেওয়া হয় ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে। এরপরই রাজ্য পুলিশের ডিআইজি (প্রশাসন) অরিন্দম দত্তচৌধুরি এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন। ওই নির্দেশিকায় বলা হয়েছে, অনলাইনে আবেদন করার ক্ষেত্রে একজন পুলিশকর্মীকে সংশ্লিষ্ট ইউনিটের রিজার্ভ অফিসার (আরও)  সাহায্য করবেন।  
পাশাপাশি রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা ভোটের মুখে রাজ্য পুলিশের এসআই, মহিলা এসআইদের কার্যত একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে বদলি করেছিল নির্বাচন কমিশন। ভোট মিটলেও, এসআইরা আগের জায়গাতে ফিরে যেতে পারেননি। যা নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে এসআই পদমর্যদার অফিসারদের মধ্যে। সম্প্রতি ডায়মন্ডহারবারে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী  মহিলা পুলিশকর্মীদের বাড়ির পাশের জেলাতে বদলির করা যায় কি না, তা ডিজিকে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিলেন। তারপরই পুলিশকর্মীদের এই বদলির  পোর্টাল খুলছে।  যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 

সম্পর্কিত সংবাদ