নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরও সহজ হচ্ছে পেনশন পোর্টাল। সম্প্রতি, নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে সমস্ত দপ্তরের সমস্ত ধরনের পেনশনের ফাইল ই-পেনশন মডিউলের মাধ্যমেই পাঠাতে হবে। একমাত্র বিভিন্ন স্টেট ইউনিভার্সিটি এবং কোন আইনি জটিলতার ক্ষেত্রেই এই নিয়মের বদল হতে পারে। পাশাপাশি ই-পেনশন পোর্টালের একাধিক স্তরে নিরাপত্তা আরও শক্তপোক্ত করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানিয়েছে দপ্তর।



