Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

রাষ্ট্রায়ত্ত সংস্থার ৩০ শতাংশ লভ্যাংশ রাজ্যকে দিতে নির্দেশ

রাজ্য সরকারের নিয়ন্ত্রিত যেসব সংস্থা (স্টেট পাবলিক সেক্টর আন্ডারটেকিং) কর দেওয়ার পর লাভ করবে তাদের ওই লভ্যাংশের অন্তত ৩০ শতাংশ সরকারকে ডিভিডেন্ড দিতেই হবে।

রাষ্ট্রায়ত্ত সংস্থার ৩০ শতাংশ লভ্যাংশ রাজ্যকে দিতে নির্দেশ
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের নিয়ন্ত্রিত যেসব সংস্থা (স্টেট পাবলিক সেক্টর আন্ডারটেকিং) কর দেওয়ার পর লাভ করবে তাদের ওই লভ্যাংশের অন্তত ৩০ শতাংশ সরকারকে ডিভিডেন্ড দিতেই হবে। রাজ্য অর্থদপ্তর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এতদিন পিএসইউ-গুলি লাভ করলে তার কতটা সরকারকে ডিভিডেন্ড দেবে তার কোনও নির্দিষ্ট নিয়ম ছিল না। সংস্থাগুলি তাদের ইচ্ছামতো সরকারকে ডিভিডেন্ড দিত। অর্থদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কর দেওয়ার পর লাভের ৩০ শতাংশ ডিভিডেন্ড দেওয়া পিএসইউগুলির জন্য বাধ্যতামূলক করা হল। তবে তারা চাইলে এর থেকে বেশি ডিভিডেন্ডও দিতে পারে। সেই বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে। প্রশাসনিক মহল মনে করছে, এটি সরকারের নিজস্ব আয় বৃদ্ধিরই একটি উদ্যোগ। উল্লেখ্য, বেশকিছু সরকারি সংস্থা চালাতে সরকারকে ভর্তুকি দিতে হয়। এর মধ্যে পরিবহণ সংস্থা আছে। আর লাভজনক সরকারি সংস্থাগুলির মধ্যে আছে বন উন্নয়ন নিগম, অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগম, বেনফেড, সরস্বতী প্রেস প্রভৃতি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ