Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বেআইনি অনুপ্রবেশকারীদের জন্য হোল্ডিং সেন্টার গঠনের নির্দেশ রাজ্যের

বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাঁদের প্রত্যাবাসনের প্রক্রিয়া দ্রুততর করতে রাজ্যের প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ গড়ে তোলার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার।

বেআইনি অনুপ্রবেশকারীদের জন্য হোল্ডিং সেন্টার গঠনের নির্দেশ রাজ্যের
  • ২৪ মে, ২০২৬ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাঁদের প্রত্যাবাসনের প্রক্রিয়া দ্রুততর করতে রাজ্যের প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ গড়ে তোলার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিদেশি শাখা থেকে সমস্ত জেলাশাসকদের কাছে এ সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে।

Advertisement

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিদেশি বিভাগ থেকে জারি হওয়া নির্দেশিকার ভিত্তিতেই এই পদক্ষেপ করা হচ্ছে। সরকারি নির্দেশে বলা হয়েছে, বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগে ধৃত বিদেশি নাগরিক এবং সাজা শেষ হওয়ার পরও যাঁদের প্রত্যাবাসন বাকি, তাঁদের রাখার জন্য প্রতিটি জেলায় পৃথক হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে।
২৩ মে ২০২৬ তারিখে জারি হওয়া ওই নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের চিহ্নিত করে তাঁদের ডিপোর্টেশন বা রিপ্যাট্রিয়েশনের ক্ষেত্রে কেন্দ্রের নির্ধারিত গাইডলাইন মেনে চলতে হবে। সেই অনুযায়ী জেলা প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনিক মহলের মতে, সীমান্তবর্তী রাজ্য হওয়ায় পশ্চিমবঙ্গে বেআইনি অনুপ্রবেশের বিষয়টি দীর্ঘদিন ধরেই কেন্দ্র ও রাজ্যের নজরে রয়েছে। নতুন এই নির্দেশের ফলে বিদেশি নাগরিকদের শনাক্তকরণ ও প্রত্যাবাসন প্রক্রিয়া আরো সংগঠিত হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ