কলকাতায় চালু হল অত্যাধুনিক জিনোমিক ল্যাব
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ডায়াগনস্টিক সংস্থা ‘সুরক্ষা ডায়াগনস্টিক লিমিটেড’ শহরে নিয়ে এল অত্যাধুনিক ‘সুরক্ষা ইনস্টিটিউট অব জিনোমিক্স’ (এসআইজি) পরিষেবা। এর ফলে এখন শহরেই বিশ্বমানের জিন সংক্রান্ত পরীক্ষার সুবিধা মিলবে। এতদিন ক্যানসার, বিরল রোগ বা প্রসবপূর্ব বিভিন্ন জটিল পরীক্ষার জন্য নমুনা মুম্বই বা দিল্লিতে পাঠাতে হতো এবং রিপোর্ট পেতে দেরি হতো। তবে এখন কম্প্রেন্সিভ জিনোমিক প্রোফাইলিং, নন ইনভেসিভ প্রিনেটাল টেস্টিং, এক্সোম সিকোয়েন্সিং এবং ক্রোমোজোমাল মাইক্রোঅ্যারের মতো পরীক্ষা দ্রুত ও নির্ভুলভাবে কলকাতাতেই করা যাবে। সংস্থার চেয়ারম্যান ডাঃ সোমনাথ চট্টোপাধ্যায় এবং সিইও ঋতু মিত্তাল জানান, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

লিখেছেন সঞ্জয় চক্রবর্তী