Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেকের সেবাশ্রয় কর্মসূচি নিয়ে বড়ো  পদক্ষেপ করতে পারে রাজ্য, ইঙ্গিত মন্ত্রীর

ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ কর্মসূচি নিয়ে বড়োসড়ো পদক্ষেপ করতে পারে রাজ্য সরকার।

অভিষেকের সেবাশ্রয় কর্মসূচি নিয়ে বড়ো  পদক্ষেপ করতে পারে রাজ্য, ইঙ্গিত মন্ত্রীর
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ কর্মসূচি নিয়ে বড়োসড়ো পদক্ষেপ করতে পারে রাজ্য সরকার। এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষের বক্তব্যে। শুক্রবার বিধানসভায় তিনি বলেন, সেবাশ্রয় কর্মসূচি সংক্রান্ত বেশকিছু তথ্য আমাদের কাছে এসেছে। কিছু অভিযোগও পাওয়া গিয়েছে। সামগ্রিক বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ, শনিবার বিধানসভায় একটি বিবৃতি দেবেন।

Advertisement

রাজনৈতিক মহলের অনুমান, অভিষেকের সেবাশ্রয় নিয়ে আজ গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা করতে পারে সরকার। কারণ ইতিমধ্যে এই কর্মসূচি নিয়ে প্রচুর অভিযোগ দায়ের হয়েছে। এমনকি এতে দুর্নীতি হয়েছে, এমন অভিযোগও শুক্রবার বিধানসভা অধিবেশনে তুলে ধরেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পন্ডা। তাঁর বক্তব্য, সেবাশ্রয়-এ অনেক মানুষের স্বাস্থ্যের নানাবিধ অবনতি ঘটেছে। বন্ধ সেবাশ্রয় কর্মসূচির প্যান্ডেলের একটি বড়ো কাঠামো এখনো খোলা হয়নি। সেটা খুলতে গেলে ২৪ লক্ষ টাকা লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার। বিধায়কের আরও অভিযোগ, সেবাশ্রয় কর্মসূচির বহু ওষুধ মাটির নীচে পাওয়া যাচ্ছে! এর তদন্ত দাবি করেছেন তিনি।
সেবাশ্রয় ক্যাম্প মারফত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেন অভিষেক। কিন্তু বিজেপির অভিযোগ, উপযুক্ত চিকিৎসক দিয়ে সেখানে চিকিৎসা করা হয়নি এবং সঠিক ওষুধও দেওয়া হয়নি রোগীদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ