Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

শিশুদের সামগ্রী নিয়ে ‘কিট’ আনার উদ্যোগ রাজ্য খাদির

কম দামে এবং উন্নতমানের একগুচ্ছ শিশু-সামগ্রী একটি কিট-বক্সে নিয়ে আসছে রাজ্য খাদি। এই প্রথমবার। সেখানে থাকবে সদ্যোজাত শিশুদের ব্যবহার করার জন্য টাওয়াল, চিরুনি, জামা, সরষের তেলসহ বিভিন্ন সামগ্রী।

শিশুদের সামগ্রী নিয়ে ‘কিট’ আনার উদ্যোগ রাজ্য খাদির
  • ১৩ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কম দামে এবং উন্নতমানের একগুচ্ছ শিশু-সামগ্রী একটি কিট-বক্সে নিয়ে আসছে রাজ্য খাদি। এই প্রথমবার। সেখানে থাকবে সদ্যোজাত শিশুদের ব্যবহার করার জন্য টাওয়াল, চিরুনি, জামা, সরষের তেলসহ বিভিন্ন সামগ্রী। সাধারণত দেখা যায়, সদ্যোজাত শিশুদের জন্য নামী কোম্পানির প্রোডাক্ট বাজারে বিক্রি হয়। তার দামও অত্যধিক বেশি। তাই এবার সাধারণের সাধ্যের মধ্যে শিশুদের জন্য ‘কিট’ নিয়ে আসার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। এব্যাপারে খাদি বোর্ড আলাপ-আলোচনা করেছে। কিট বক্স বাজারে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইমতো প্রস্তুতি শুরু হয়েছে। সদ্যোজাত শিশুদের যে সমস্ত সামগ্রী দৈনন্দিন প্রয়োজন হয়, সেগুলি থাকবে কিট বক্সে। সেগুলি রাজ্যের খাদির কাউন্টারগুলিতে যাতে খুব শীঘ্রই পাওয়া যায়, সেই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আধিকারিকরা। এছাড়াও অনলাইনের মাধ্যমে খাদির জামাকাপড়সহ বিভিন্ন সামগ্রী যাতে ঘরে বসেই মানুষজন পেতে পারেন, সেই ব্যাপারেও পদক্ষেপ করা হয়েছে। ওয়েবসাইট ও অনলাইন ব্যবস্থাকে নতুন করে সাজানো হচ্ছে। রাজ্য খাদি পর্ষদের চেয়ারম্যান কল্লোল খাঁ বলেন, এর আগে সাধারণের জন্য যেমন জনতা খাদি চালু করেছি, তেমনই এবার শিশুসামগ্রীর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ওইসঙ্গে আধুনিকতার সঙ্গে সঙ্গতি রেখেও অনলাইন ব্যবস্থাকে সক্রিয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ