নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে ৭ আগস্ট। বৃহস্পতিবার জয়েন্ট বোর্ডের চেয়ারপার্সন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা আশা করছি, ৭ আগস্টের মধ্যে ফলপ্রকাশ করে দিতে পারব।’ জানা গিয়েছে, এর আগে, ২ আগস্ট পর্যন্ত চলবে ক্যাটিগরি আপডেট করার কাজ। ছাত্রছাত্রীদের কাছে এসএমএস এবং ইমেলের মাধ্যমে একটি লিঙ্ক পাঠিয়েছে জয়েন্ট বোর্ড। সেখানে ক্লিক করে সোশাল ক্যাটিগরি আপডেট করতে পারবেন তাঁরা।



