Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পরীক্ষায় ‘ফেল’ নিম্নমানের ওষুধ নিয়ে সতর্ক রাজ্য, জারি সার্কুলার

কেন্দ্রীয় সরকারের পরীক্ষার রিপোর্টে পাশ না করা নিম্নমানের ওষুধ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্যদপ্তর। এক জরুরি সার্কুলার ইস্যু করে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বৃহস্পতিবার জানিয়েছেন, এরপর থেকে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের প্রতিমাসে পেশ করা নিম্নমানের ওষুধের তালিকা রাজ্য স্বাস্থ্যদপ্তরের সমস্ত স্তরে জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষায় ‘ফেল’ নিম্নমানের ওষুধ নিয়ে সতর্ক রাজ্য, জারি সার্কুলার
  • ৭ মার্চ, ২০২৫ ১৭:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় সরকারের পরীক্ষার রিপোর্টে পাশ না করা নিম্নমানের ওষুধ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্যদপ্তর। এক জরুরি সার্কুলার ইস্যু করে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বৃহস্পতিবার জানিয়েছেন, এরপর থেকে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের প্রতিমাসে পেশ করা নিম্নমানের ওষুধের তালিকা রাজ্য স্বাস্থ্যদপ্তরের সমস্ত স্তরে জানিয়ে দেওয়া হবে। যে কোনওভাবে সাধারণ মানুষ যাতে সেই ওষুধ ব্যবহার করতে না পারেন, তা সুনিশ্চিত করতে হবে। ক্ষুদ্র এবং পাইকারি দোকানদারদেরও সেই তালিকা সম্পর্কে অবহিত করা হবে। ওইসব ব্যাচের ওষুধ বাজার থেকে দ্রুত তুলে নিতে হবে। তারপরও কেউ সরকারের নির্দেশ না মানলে, প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি রাজ্যজুড়ে সমস্ত ওষুধের দোকানে নিম্নমানের ওষুধের সন্ধানে সারপ্রাইজ ভিজিট চলবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ