Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

মেসি দর্শনে আসা বঞ্চিত সমর্থকদের জন্য রাজ্য সরকারের অভিনব সুযোগ

ক্ষমতায় এসে মেসি ট্যুরে বঞ্চিত দর্শকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী মঙ্গলবার যুবভারতীতে উরুগুয়ের বিরুদ্ধে নামবে ভারত।

মেসি দর্শনে আসা বঞ্চিত সমর্থকদের জন্য রাজ্য সরকারের অভিনব সুযোগ
  • ৪ অক্টোবর, ২০২৬ ২২:২৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি: ক্ষমতায় এসে মেসি ট্যুরে বঞ্চিত দর্শকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী মঙ্গলবার যুবভারতীতে উরুগুয়ের বিরুদ্ধে নামবে ভারত। আর এই ম্যাচে ১৩ ই ডিসেম্বর ভেস্তে যাওয়া মেসি ট্যুরের বঞ্চিত দর্শকদের বিনামূল্যে খেলা দেখার সুযোগ করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ তিনি ঘোষণা করেন ‘লিওনেল মেসি গোট ট্যুরে’ যারা বঞ্চিত হয়েছিলেন তারা সেই ম্যাচের টিকিট এবং বৈধ পরিচয় পত্র দেখিয়ে পাঁচই অক্টোবর সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটার মধ্যে মঙ্গলবার এর ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন। 

Advertisement

এবার কোথা থেকে পাবেন এই টিকিট। তাও সমাজ মাধ্যমে নিজের পোস্টে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মোট দশটি জায়গা থেকে পাওয়া যাবে এই টিকিট। এজেসি বোস রোডের শুভনন্দন কমিউনিটি হল, রাজা মনীন্দ্র রোডের মোহিত মৈত্র মঞ্চ, আজাদ হিন্দ বাগের মিলন মঞ্জুরি কমিউনিটি হল, বেহালা জেমস লং সরণীর অভয়ান কমিউনিটি হল, বিবেকানন্দ পার্ক সংলগ্ন উদযাপন কমিউনিটি হল, সল্টলেকের বিধাননগর মিউনিসিপালিটি স্পোর্টস কমপ্লেক্স, রাজারহাট সুইমিং পুল, এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের গেট নাম্বার টু, গেট নাম্বার থ্রি এবং গেট নাম্বার ফাইভ থেকে পাওয়া যাবে এই টিকিট।

Advertisement
সম্পর্কিত সংবাদ