Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ইউসিসি বিলের খসড়া খতিয়ে দেখতে কমিটি রাজ্য সরকারের

রাজ্যে ইউসিসি বিলের খসড়া খতিয়ে দেখতে কমিটি গঠন করল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিস্তারিত পড়ুন।

ইউসিসি বিলের খসড়া খতিয়ে দেখতে কমিটি রাজ্য সরকারের
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করতে বৃহস্পতিবার গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। বৃহস্পতিবার ‘দি ইউনিফর্ম সিভিল কোড’ বিলের খসড়া খতিয়ে দেখতে বা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। এই কমিটির মাথায় থাকছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। আগামী চার সপ্তাহের মধ্যে এই বিল নিয়ে নিজেদের মতামত জানাবে এই কমিটি। তার পর এই বিল পেশ করা হবে বিধানসভায়। প্রসঙ্গত, গত সোমবার বিধানসভায় এই বিল নিয়ে আসা হবে বলে জোর জল্পনা তৈরি হয়েছিল। তবে তাড়াহুড়ো করার বদলে ধীরে চলো নীতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে রাজ্য। তবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা নিয়ে নিজের সরকারের অবস্থান ওইদিন বিধানসভায় তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

এদিন মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিক সম্মেলন করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা । অগ্নিমিত্রা জানিয়েছেন, আজ মন্ত্রিসভার বৈঠকে ‘অভিন্ন দেওয়ানি বিধি পশ্চিমবঙ্গ ২০২৬’ খসড়া বিলটি খতিয়ে দেখতে কমিটি গঠনের প্রস্তাবে অনুমোদন মিলেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ