Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

পণ্যের গুণমান বজায় রাখতে তৎপর রাজ্য, দাবি শিল্পমন্ত্রীর

রাজ্যের বাসিন্দারা যা কিনছেন, তার গুণমান যাতে বজায় থাকে, সবসময় সেদিকে নজর রাখবে রাজ্য সরকার।

পণ্যের গুণমান বজায় রাখতে তৎপর রাজ্য, দাবি শিল্পমন্ত্রীর
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বাসিন্দারা যা কিনছেন, তার গুণমান যাতে বজায় থাকে, সবসময় সেদিকে নজর রাখবে রাজ্য সরকার। কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রকের আওতায় থাকা ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস আয়োজিত এক অনুষ্ঠানে এমনই দাবি করলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি বলেন, যে পণ্যগুলিতে বিআইএস-এর স্বীকৃতি নেওয়া বাধ্যতামূলক,  সেগুলিই যাতে বাজারে বিক্রি হয়, সেদিকে নজরদারি চলবে। এই বিষয়ে কোনো অপোষে যাবে না প্রশাসন। বিশ্ব মানক দিবস উদযাপনে বিআইএস-এর কলকাতার পূর্বাঞ্চলীয় অফিস যে অনুষ্ঠানের আয়োজন করে, তার মূল বিষয় ছিল স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে পণ্যের গুণমান বজায় রাখা। পূর্বাঞ্চলীয় ডেপুটি ডিরেক্টর মীনাক্ষী গণেশন বলেন, স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে বিশ্বজুড়ে যে ১৭টি লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে, তার সাত নম্বর লক্ষ্য কম খরচে দূষণহীন শক্তি। এক্ষেত্রে বিআইএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে দাবি করেন তিনি। বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্রের স্টার রেটিং তার অন্যতম অংশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ