Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটার তালিকার কাজ পরিদর্শনে রাজ্যের চিফ ইলেক্টোরাল অফিসার

ভোটার তালিকার কাজ পরিদর্শনে রাজ্যের চিফ ইলেক্টোরাল অফিসার
  • ২০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: শনিবার ভোটার সংশোধনীর কাজ পরিদর্শনে এলেন রাজ্যের চিফ ইলেক্টোরাল অফিসার মনোজ আগরওয়াল। সঙ্গে ছিলেন অতিরিক্ত চিফ ইলেক্টোরাল অফিসার অরিন্দম নিয়োগী। কালীগঞ্জ বিধানসভার বিভিন্ন বুথ তাঁরা পরিদর্শন করেন। চিফ ইলেক্টোরাল অফিসার কালীগঞ্জ বিধানসভার হাতগাছা, পানীঘাটা ও মীরা পঞ্চায়েত এলাকার মোট ১৬টি বুথ ঘুরে দেখেন। সেইসঙ্গে ব্লক প্রশাসনের সঙ্গেও বৈঠক করেন। সেখানে গিয়ে বিভিন্ন বুথে ভোটার তালিকার সংশোধনের কাজ কেমন চলছে, তা খতিয়ে দেখেন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ভোটার তালিকা থেকে নাম বাতিলের জন্য ১৬০০টি ফর্ম-৭ জমা পড়েছে। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত কালীগঞ্জ বিধানসভায় এই ভোটার তালিকা সংশোধনীর কাজ চলবে।

Advertisement

এদিন সাংবাদিক সম্মেলন করে চিফ ইলেক্টোরাল অফিসার বলেন, নতুন নিয়ম অনুযায়ী প্রতি বুথে ১২০০-র বেশি ভোটার থাকবে না। বিএলওরা বসছেন কি না, আমরা প্রতি বুথে গিয়ে দেখেছি। জেলাশাসক নিশ্চিত করেছেন যে প্রতিদিন বুথে বিএলওরা বসছেন। ভোটার সংক্রান্ত প্রতিটি ফর্ম জমা পড়ছে।
উল্লেখ্য, কালীগঞ্জ বিধানসভায় অতিরিক্ত ৪৮টি বুথ তৈরি করা হয়েছে। যার ফলে বর্তমানে কালীগঞ্জ বিধানসভায় বুথের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৯টি। ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত এই বিধানসভায় বুথের সংখ্যা ছিল ২৬১টি। ৮ এপ্রিল থেকে কালীগঞ্জ বিধানসভায় ভোটার তালিকা সংশোধনীর কাজ শুরু হয়েছিল। সেই কাজ ২৪ এপ্রিল পর্যন্ত চলবে। ১২, ১৩, ১৯ ও ২০ এপ্রিল ছুটির দিন রয়েছে। সেগুলিকে স্পেশাল ক্যাম্পেন দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৫ মে ভোটার তালিকা প্রকাশ করা 
হবে।  -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ