প্রথম সচিব পেল রাজ্য আয়ুষ দপ্তর
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা পাবে স্বতন্ত্র আয়ুষ দপ্তর। আগেই সে ঘোষণা হয়েছিল। সেই সিদ্ধান্তের সঙ্গে সাযুজ্য রেখে এবার আয়ুষ দপ্তরে সচিব নিয়োগ করল রাজ্য সরকার। স্বাস্থ্যদপ্তরের অভ্যন্তরীণ দায়িত্ব বন্টনের সময় একাধিক ক্ষেত্রে বিভিন্ন আধিকারিককে আয়ুষের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এই প্রথম রাজ্য প্রশাসনে আধিকারিকদের পোস্টিং-এর দপ্তর তথা প্রশাসনিক সংস্কার ও কর্মিবর্গ দপ্তরের তরফ থেকে নির্দেশনামা জারি করে সচিব পদে নিয়োগের কথা জানানো হয়েছে। সেই অর্থে প্রথম আয়ুষ সচিব পেল রাজ্য। প্রথম সচিব হলেন স্বাস্থ্য‌দপ্তরের অন্যতম সচিব শরদকুমার দ্বিবেদী। রাজ্যে প্রথম আয়ুষসচিব নিয়োগের ঘটনাকে স্বাগত জানিয়েছেন এই শাখার বিশিষ্ট মানুষজন। স্বাস্থ্যদপ্তরের অন্যতম সচিব হওয়ার আগে এই আইএএস আধিকারিক মালদহ ও উত্তর ২৪ পরগনার জেলাশাসক পদে কর্মরত ছিলেন।   

Advertisement