Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্য আকাদেমির উদ্যোগে যাত্রাপালা বুকিংয়ের সূচনা

পশ্চিমবঙ্গ যাত্রা আকাদেমির উদ্যোগে রথযাত্রার দিন যাত্রাপালার বুকিংয়ের শুভ সূচনা হল। পূর্ণিমা চক্রবর্তী সহ বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন। বিস্তারিত পড়ুন।

রাজ্য আকাদেমির উদ্যোগে যাত্রাপালা বুকিংয়ের সূচনা
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ যাত্রা আকাদেমির উদ্যোগে বৃহস্পতিবার রথযাত্রার দিন রাজ্যজুড়ে যাত্রাপালার আনুষ্ঠানিক বুকিংয়ের শুভ সূচনা হল। বাগবাজার যাত্রা মঞ্চে এর আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। ১৪৩৩ সালের যাত্রাপালার তথ্য সংবলিত পত্রিকা ‘যাত্রাদর্পণ’ প্রকাশ এবং যাত্রার পোস্টার প্রদর্শনীরও উদ্বোধন করেন তিনি। মন্ত্রী তাঁর ভাষণে যাত্রার প্রচার ও প্রসার নিয়ে সরকারি তরফে সবরকমের সহযোগিতার আশ্বাস দেন। এদিন অনুষ্ঠানে যাত্রাজগতের বিভিন্ন দিকপাল ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন যাত্রা সংগঠনের কর্মকর্তারা। কলকাতা যাত্রা সম্মেলনের যুগ্ম সম্পাদক তাপসকুমার দাস ও রূপকুমার ঘোষ বলেন, এদিন মূল অনুষ্ঠান শেষে যাত্রামঞ্চে ‘শ্রীচৈতন্য’ এবং ‘স্বামী বিবেকানন্দ ও নিবেদিতা’ দুটি পালা মঞ্চস্থ হয়।’ স্বাগত ভাষণ দেন আকাদেমির সচিব লিপিকা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ