Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিনোদন

‘আলাপ হয়েছিল...নানাকে দেখেই পরা শুরু করেছিলাম ব্লু জিন্স ও সাদা শার্ট’, বললেন অভিনেতা শংকর চক্রবর্তী

‘এ এক বিরাট ক্ষতি, যা কোনোদিন পূরণ হওয়ার নয়’—ভারী গলায় বললেন অভিনেতা শংকর চক্রবর্তী।

‘আলাপ হয়েছিল...নানাকে দেখেই পরা শুরু করেছিলাম ব্লু জিন্স ও সাদা শার্ট’, বললেন অভিনেতা শংকর চক্রবর্তী
  • ৮ অক্টোবর, ২০২৬ ১৩:০৩
Prefer us on Google

সানি বাগ, কলকাতা: সাতসকালে নেমে এল একরাশ অন্ধকারের মতো দুঃসংবাদ। প্রয়াত কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর। চলচ্চিত্র জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গভীর রাতে হঠাৎই বুকে তীব্র ব্যথা শুরু হয় অভিনেতার। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। আজ ভোরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

‘এ এক বিরাট ক্ষতি, যা কোনোদিন পূরণ হওয়ার নয়’—ভারী গলায় বললেন অভিনেতা শংকর চক্রবর্তী। ‘বর্তমান ডিজিটাল’-কে তিনি বলেন, ‘উনি শুধু একজন অসাধারণ অভিনেতা ছিলেন না, মহারাষ্ট্রের গরিব কৃষকদের কল্যাণেও তিনি অনেক কিছু করেছেন। এই শূন্যতা অপূরণীয়।’

নানা পাটেকরের সঙ্গে কাটানো অমূল্য কিছু স্মৃতির কথাও তাঁর মনে রয়েছে। তাঁর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়েছিল অভিনেতার। হ্যান্ডশেক করেছিলেন। শংকর চক্রবর্তী বলেন, ‘বৃহস্পতি, শনি ও রবিবার আমাদের ‘কল্লোল’ নাটকের শো থাকত, আমরা নিয়মিত অভিনয় করতাম। সেই সময়ে আমার গুরু উৎপল দত্তের সঙ্গে দেখা করতে এসেছিলেন নানা পাটেকরজি। তাঁর সঙ্গে এসেছিলেন সতীশ শাহও। ওঁরা পুরো নাটকটি বসে দেখেছিলেন এবং নাটক শেষে নানা পাটেকরের সঙ্গে আমার আলাপ হয়। উনি ভালোবেসে আমার সঙ্গে হাত মিলিয়েছিলেন। ওনাকে সামনাসামনি দেখার সেই সৌভাগ্য আজীবন মনে থাকবে।’

নানার অনন্য স্টাইলও অভিনেতা শংকরকে প্রভাবিত করেছিল। শুরু করেছিলেন ওঁনার মত করে পোশাক পরা। তিনি এদিন বলেন, ‘উনি সবসময় ব্লু জিন্স আর সাদা শার্ট পরতেন। ওঁকে দেখে দেখেই আমিও ওভাবে পোশাক পরা শুরু করেছিলাম। যেমন তাঁর গলা, তেমন অভিনয়। এই ধরনের অভিনেতা বহু যুগে একবার জন্মায়। সকালবেলায় উঠেই খবরটা পড়ে খুব মন খারাপ।’

Advertisement
সম্পর্কিত সংবাদ