Bartaman Logo
১০ জুন, ২০২৬

প্রতিদ্বন্দ্বী থেকে সহযোগী! স্টারলিঙ্ককে ভারতে আনতে চুক্তি করল জিও

প্রতিদ্বন্দ্বী থেকে সহযোগী! স্টারলিঙ্ককে ভারতে আনতে চুক্তি করল জিও
  • ১২ মার্চ, ২০২৫ ২০:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১২ মার্চ ২০২৫: এলন মাস্কের স্টারলিঙ্ক ভারতে আসবে কিনা তা নিয়ে জল্পনা চলছিলই। অবশেষে বলা যেতে পারে, সেই জল্পনা ধীরে ধীরে সত্যি হওয়ার পথে। গতকালই এলন মাস্কের কোম্পানি স্পেসএক্স-এর সঙ্গে চুক্তির ঘোষণা করেছিল এয়ারটেল। এবার সেই একই রাস্তায় হাঁটল মুকেশ আম্বানির জিও-ও। ফলে স্টারলিঙ্কের প্রতিযোগী থেকে সহযোগী হয়ে উঠল তারা। তবে, স্টারলিঙ্কের পরিষেবা কিন্তু এখনই ভারতে শুরু হচ্ছে না। এরজন্য কর্তৃপক্ষের একাধিক অনুমোদন এখনও বাকি।

Advertisement

জানা গিয়েছে, চুক্তির আওতায় রিলায়েন্স জিও স্টারলিঙ্কের ডিভাইস, হার্ডওয়্যার এবং ইনস্টলেশনে সহায়তা করবে। জিও-র নিজস্ব খুচরো ও অনলাইন স্টোর থেকে এই সুবিধাগুলি পাওয়া যাবে। 
জিও-র তরফে গ্রুপের সিইও ম্যাথিউ ওমেন জানিয়েছেন, প্রতিটি ভারতীয়ের কাছে সাশ্রয়ী মূল্যে হাইস্পিড ব্রডব্যান্ডের অ্যাক্সেস পৌঁছে দেওয়াই জিও-র মূল লক্ষ্য। স্টারলিঙ্ককে ভারতে আনার জন্য স্পেসএক্সের সঙ্গে আমাদের এই চুক্তি জিও-র সেই প্রতিশ্রুতিকেই আরও দৃশ্যমান করে তুলল।

স্পেসএক্স-এর তরফেও এবিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে। স্পেসএক্সের চিফ অপারেটিং অফিসার গুইন শটওয়েল বলেন, "ভারতে ইন্টারনেট কানেকশনকে এগিয়ে নেওয়ার জন্য আমরা জিওকে সাধুবাদ জানাই। আমরা জিওর সঙ্গে কাজ করতে ও ভারতীয় গ্রাহক এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা দিতে মুখিয়ে রয়েছি।"

Advertisement
সম্পর্কিত সংবাদ