Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

মেট গালায় তারকা সমাবেশ

কস্টিউম আর্ট। পোশাকসজ্জা শিল্প। এই থিমকে সামনে রেখেই আয়োজিত হল মেট গালা ২০২৬। ফ্যাশনের যে লাল গালিচা নিয়ে বিশ্বজুড়ে চর্চা, সেই মঞ্চই বার্তা দিল- পোশাকের মাধ্যমেও শিল্পের বহিঃপ্রকাশ ঘটানো যায়।

মেট গালায় তারকা সমাবেশ
  • ৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• কস্টিউম আর্ট। পোশাকসজ্জা শিল্প। এই থিমকে সামনে রেখেই আয়োজিত হল মেট গালা ২০২৬।  ফ্যাশনের যে লাল গালিচা নিয়ে বিশ্বজুড়ে চর্চা, সেই মঞ্চই বার্তা দিল— পোশাকের মাধ্যমেও শিল্পের বহিঃপ্রকাশ ঘটানো যায়। থিমের সঙ্গে সাযুজ্য রেখে নানা পোশাকে সেজেঠেছিলেন তারকারা। 

Advertisement

দীর্ঘ এক দশক পর মেট গালার লাল গালিচায় হাঁটলেন আমেরিকান গায়িকা, অভিনেত্রী বিয়ন্সে। নজর কেড়েছে তাঁর পোশাক। বিয়ন্সের সঙ্গে ছিল ১৪ বছরের কন্যা। তার সাবলীল উপস্থিতি বিয়ন্সের উপস্থিতি আরও উজ্জ্বল করেছে। রিহানাকে নিয়ে চর্চা ছিল এ বছর। তিনি আদৌ মেট গালায় উপস্থিত হবেন কি না, তা নিয়ে সংশয়ে ছিলেন অনুরাগীরা। তবে চিরচেনা স্টাইলেই একটু দেরিতে হাজির হলেন তিনি। চমকপ্রদ সাজ গ্যাব্রিয়েল ইউনিয়নের। ৫০ পেরোলেও তাঁর সৌন্দর্যে কোনো ঘাটতি নেই, তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন অভিনেত্রী। ব্যাকলেস গাউনে অত্যন্ত মার্জিত ভঙ্গিতে মেট গালার মঞ্চ আলোকিত করলেন তিনি। নজর কেড়েছেন মার্কিন অভিনেত্রী ও গায়িকা টিয়ানা টেলর। রূপালি সুতো দিয়ে তৈরি এক পোশাকে সেজেছিলেন তিনি। মঞ্চে ‘ডেভিল ওয়্যারস প্রাডা’র সিক্যুয়েলের প্রচারে এসেছিলেন অ্যানে হ্যাথওয়ে, এমিলি ব্লান্ট, স্টানলি টুচি, সিমোনে আশলের মতো তারকারা। কিলি জেনার, কিম কারদাশিয়ান, কার্ডি বি’র মতো তারকারা অবশ্য থিম মেনে পোশাক পরেননি বলে সমালোচিতও হয়েছেন। এ বছর নজর ছিল ভারতীয় তারকাদের দিকে। করণ জোহর প্রথমবার গেলেন মেট গালায়। তাঁর স্টাইল স্টেটমেন্ট প্রশংসিত হয়েছে। করণের পোশাকে শোভা পেয়েছে রবি বর্মার চিত্রকলা। এর মাধ্যমেই শিল্পীকে সম্মান জানিয়েছেন করণ। মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক পরেছিলেন তিনি। মঞ্চে উপস্থিত ছিলেন মণীশ নিজেও। পাশাপাশি ঈশা আম্বানি, অনন্যা বিড়লা, নাতাশা পুনাওয়ালার মতো ভারতীয় তারকারাও নজর কেড়েছেন।   

Advertisement
সম্পর্কিত সংবাদ