Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দ্বিতীয় ঈশ্বর গুপ্ত সেতুর কাজ পরিদর্শন স্ট্যান্ডিং কমিটির

নদীয়া ও হুগলি সংযোগকারী দ্বিতীয় ঈশ্বর গুপ্ত সেতুর কাজ খতিয়ে দেখল রাজ্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটি (পূর্ত)।

দ্বিতীয় ঈশ্বর গুপ্ত সেতুর কাজ  পরিদর্শন স্ট্যান্ডিং কমিটির
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নদীয়া ও হুগলি সংযোগকারী দ্বিতীয় ঈশ্বর গুপ্ত সেতুর কাজ খতিয়ে দেখল রাজ্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটি (পূর্ত)। এদিন হুগলির মগরা থেকে ওই পরিদর্শন পর্ব শুরু হয়। প্রায় ১৬০০ কোটি টাকার ওই সেতুর কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। এদিন নির্মাণ সংস্থার কর্তাদের সঙ্গেও কমিটি বৈঠক করে। প্রসঙ্গত, ২০১৮ সালে ওই সেতুর কাজ শুরু হয়েছিল। করোনা পর্বে কাজ কিছুটা থমকে গেলেও বর্তমানে জোরকদমে কাজ চলছে। এদিন স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, কাজের গতি সন্তোষজনক। খুব উন্নতমানের কাজ হচ্ছে। দ্রুত ওই সেতুর কাজ আমরা শেষ করতে চাইছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ