Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ধর্মঘটের সিদ্ধান্ত স্টেডিয়াম কর্মীদের

প্যারাগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে আমেরিকা। ব্লুমবার্গের সোফি স্টেডিয়ামে শেষ মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে।

ধর্মঘটের সিদ্ধান্ত স্টেডিয়াম কর্মীদের
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লস এঞ্জেলস: প্যারাগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে আমেরিকা। ব্লুমবার্গের সোফি স্টেডিয়ামে শেষ মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে। এরইমধ্যে প্রশাসনের মাথাব্যথা বাড়িয়ে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন প্রায় দু’হাজার কর্মী। বেতন বাড়ানোর দাবি তো রয়েইছে। পাশাপাশি মার্কিন প্রশাসনের বেশ কিছু সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তাঁরা। বারটেন্ডার, ওয়েটার, সাফাই কর্মীরাও রয়েছেন ধর্মঘটির তালিকায়। 

Advertisement

ঝাঁ চকচকে সোফি স্টেডিয়ামের দর্শকসংখ্যা প্রায় ৭০ হাজার। বিশ্বকাপের আগে ঢেলে সাজানো হয়েছে পরিকাঠামো। ঘরের মাঠে আমেরিকাকে সমর্থন জানাতে উন্মাদনাও প্রচুর। কিন্তু তার আগে কর্মীদের সিদ্ধান্তে প্রশাসনের ঘুম ছোটার জোগাড়। রীতিমতো অস্বস্তিতে পড়েছে আয়োজকরা। কারণ এর ফলে বিশ্বের দরবারে মুখ পুড়তে পারে আমেরিকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ