সংবাদদাতা, জঙ্গিপুর: সূতিতে এক সপ্তাহের মধ্যে প্রায় দশটি সারমেয়র মৃত্যু হয়েছে। আরও অন্তত পাঁচটি সারমেয় অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যার এই ঘটনায় সূতির অরঙ্গাবাদে চাঞ্চল্য ছড়ায়। একসঙ্গে এতগুলো প্রাণীর মৃত্যুর কারণ নিয়ে ধন্দে এলাকাবাসী। সামশেরগঞ্জেও একাধিক সারমেয় মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। অজানা কোনও অসুখ, নাকি অন্য কোনও কারণ রয়েছে তা তদন্ত করে দেখার দাবি জানান পশুপ্রেমীরা। যদিও এ বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলতে পারেননি ব্লকের পশু চিকিৎসকরা।
Advertisement
এ প্রসঙ্গে সূতি ব্লকের বিএলডিও চন্দন ধর বলেন, এ বিষয়ে কিছু বলার এক্তিয়ার নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে যা বলার বলব।
জঙ্গিপুর স্টেট অ্যানিম্যাল হসপিটালের ভেটেরিনারি চিকিৎসক নিলোফার ইয়াসমিন বলেন, আসলে কী ঘটেছে এখান থেকে তা বলা সম্ভব নয়। পশুগুলিকে পরীক্ষা করলে কিছু বলা সম্ভব হতো। রোগে আক্রান্ত হয়ে বা অন্য কোন কারণেও মৃত্যু হতে পারে। জানা গিয়েছে, প্রায় সাতদিন আগে এলাকাবাসীর নজরে আসে কয়েকটি সারমেয় অসুস্থ হয়ে পড়েছে। পথেঘাটে পড়ে সারমেয়গুলো ছটফট করছে। প্রথম দিকে এলাকাবাসী গুরুত্ব দেননি। কিন্তু এলাকার অধিকাংশ কুকুর অসুস্থ হয়ে পড়ায় বিষয়টি গুরুত্ব পায়। কুকুরগুলো বিস্কুট, পাউরুটি, জল বা অন্য কোন খাবার দিলেও মুখে তোলেনি। এমনকী তারা উঠে দাঁড়াতে বা চলতে ফিরতে পারছে না। তারপর দিন দু’য়েক আগে অন্তত দশটি কুকুর অসুস্থ অবস্থায় থেকে মারা যায়। এলাকাবাসী কোনও কিছু বুঝে উঠতে পারছেন না। এরই মাঝে মঙ্গলবার বিকেলে আরও পাঁচটি কুকুর অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসীর টনক নড়ে। মৃত সারমেয়গুলো থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। বিষয়টি ব্লক প্রশাসনের নজরে দেয় এলাকাবাসী। যদিও ব্লক প্রশাসন এ বিষয়ে তেমন কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে এলাকাবাসীর দাবি।